রাজধানীতে বিভিন্ন অপরাধে ডিএমপির ২২৬৮ মামলা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৬৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১১০ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজিসহ মোট ৩৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ২৬ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজিসহ ও ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৪০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০ টি ট্রাক ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ১৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫ টি বাস, ২২ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ১৬৫ টি মোটরসাইকেলসহ মোট ৪০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ৯ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১ টি বাস, ৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৮৬ টি গাড়ি ডাম্পিং ও ১২২ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত