ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২০, লালবাগ বিভাগ ৪১, ওয়ারী বিভাগ ৪৮, মতিঝিল বিভাগ ৪৮, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৫৬, গুলশান বিভাগ ৫৯, উত্তরা বিভাগ ৫৬ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোয়িন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।