বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’-এর ঢাকা বিভাগের বাছাইপর্ব আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার) রাজধানীর ফার্মগেটে অবস্থিত ‘তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিভাগ থেকে এ বছরে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত সকল শিক্ষার্থীকে সকাল ৯টায় ‘তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়’ এ উপস্থিত হবার জন্যে অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’- এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।
এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
ইবনে সিনা ট্রাস্ট ও হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর