বিজিএমইএকে উন্নত ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ২৪/৭ এটিএম বুথও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা এবং কর্মকর্তাদের রিয়েল টাইম ট্রানজ্যাকশন এবং নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হলো বিজিএমইএ। শিল্প খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করা, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং ব্যবসার টেকসইতা প্রসারে সংগঠনটি দেশের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

৩ সেপ্টেম্বর ২০২৬ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজিএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং চিফ ইঞ্জিনিয়ার মো. সোরওয়ার্দী শিকদার।

দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব অব্যাহত রেখেছে ব্র্যাক ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত