জামালপুরের ইসলামপুরে অটোরিকশা চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নে বলিয়াদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাঞ্চন মিয়া উপজেলার বলিয়াদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতেই তার ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। সকালে ব্যাটারির পিন খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সত্যতা স্বীকার করে জানান, অটো চার্জারের পিন খুলতে গিয়েই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
উজিরপুরে বিদুৎস্পৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু