রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে এবং ৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১৭টি ট্রাক, ৮টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মামলা হয়েছে ১৬১টি।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ ২৬৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৩১টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ ৩০৪টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ ১৪৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ ৪৩২টি মামলা করা হয়েছে। আর ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ ৩১১টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানী থেকে বিভিন্ন অপরাধে একদিনে গ্রেপ্তার ৪১৮
ট্রাফিক আইনে দুইদিনে ডিএমপির ৩,২০৬ মামলা