ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২

চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯২ জন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে একজন করে মারা গেছেন।

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৩০ জনে।

সরকারের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত