বিশ্বজুড়ে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

বিশ্বজুড়ে এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়েছে গত আগস্ট। একই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। পশ্চিম ইউরোপের জন্যও এবারের আগস্ট ছিল রেকর্ড উষ্ণতম গ্রীষ্মের অংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মূল্যায়নের পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে না আসা পর্যন্ত পৃথিবী আরও অজানা পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।

কোপার্নিকাসের জলবায়ু পর্যবেক্ষণের তথ্যভা-ারে ১৯৪০ সাল পর্যন্ত তথ্য রয়েছে। তবে বরফের স্তর, গাছের বলয় ও প্রবালের কঙ্কালসহ বিভিন্ন প্রাকৃতিক প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বর্তমান জলবায়ুর পরিস্থিতিকে আরও দীর্ঘ ঐতিহাসিক সময়ের সঙ্গে তুলনা করতে পারেন।

কোপার্নিকাসের তত্ত্বাবধানকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের সামান্থা বার্গেস বার্তা সংস্থা এএফপিকে বলেন, মানুষ আজকের মতো এত উষ্ণ তাপমাত্রা দেখেনি। যুক্তিসঙ্গতভাবে বলা যায়, অন্তত গত ১ লাখ বছরে এমনটি ঘটেনি।

কোপার্নিকাস জানিয়েছে, আগস্টে বৈশ্বিক গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড হওয়া আগের সর্বকালের মাসিক রেকর্ড শূন্য দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত