বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ক্ষেতলাল  উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী পূর্বপাড়া গ্রামে প্রেমিক সিয়ামের বাড়িতে অবস্থান করছেন সাবিনা ইয়াসমিন নামের ওই গৃহবধূ। 

গৃহবধুর দাবি,দীর্ঘদিন থেকো সিয়াম নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার সিয়াম অন্যত্র  বিয়ে করবেন এমন খবর শুনে ওই গৃহবধূ প্রেমিক সিয়ামের বাড়ির গেটে  অবস্থান নিয়েছেন। 

সিয়ামের বাড়িতে ওই গৃহবধূ উপস্থিত হলে বাড়িতে তালা লাগিয়ে  সিয়ামের পরিবারের সদস্যরা অন্যত্র চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এ সময় আশপাশের প্রতিবেশী ও স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। স্থানীয়ভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টাও করছেন । 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত