রিমি-সজিবের কণ্ঠে ‘আদরে আদরে’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

সানজিদা রিমির পরিচিতি পাওয়া গান ‘তুই আমার আলতা চুরি না’র পেছনের মানুষটি ছিলেন সংগীত পরিচালক আহমেদ সজিব। সেই সফল জুটির নতুন চমক ‘আদরে আদরে’। তবে এবার শুধু সুর আর সংগীতেই সীমাবদ্ধ থাকেননি সজিব, প্রথমবার রিমির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেনও তিনি।

এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেন সজিব নিজেই। ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার, মডেল হয়েছেন সুমাইয়া ও রোবায়েদ আহমেদ। গানটি প্রকাশ হয়েছে ভাওয়াল মিউজিকের ব্যানারে।

গানটি নিয়ে সজিব বলেন, ‘অনেক যতœ নিয়ে কাজটি করেছি। শ্রোতাদের এই ভালোবাসা আমাদের পরিশ্রম সার্থক করেছে।’ অন্যদিকে রিমির ভাষ্য, ‘সজিব ভাইয়ের সঙ্গে জুটির রসায়ন শুরু থেকেই চমৎকার। দর্শকদের এই সাড়া আমাদের ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত