বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা থেকে বগুড়ায় পৌঁছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার সফরের শুরুতে তিনি শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় আমীরে জামায়াত ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শহীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সফরকালে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত