রাজশাহীতে ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল রিজেনেক্স ফাউন্ডেশন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

রাজশাহীর পবা উপজেলায় বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবা উপজেলার ‘সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল’ বৃদ্ধনিবাসে এ চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল বাত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে বাতব্যথা, অচলতা ও নানা শারীরিক জটিলতায় ভুগছেন এমন রোগীদের অনেকেই অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং হতদরিদ্রদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

রিজেনেক্স ফাউন্ডেশন নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত