ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১০৫৬

চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত