ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রহমতুল্লাহ রতন (৪৮) উপজেলার মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চর শংকর গ্রামের মৃত হোসেন আলী ও হাবিবা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রহমতুল্লাহ রতনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, রতন বিভিন্ন সময় সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের পদধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত