বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে তার এই শুভ পরিণয় সম্পন্ন হয়। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ করে অনুরাগী ও ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন তিনি।
২০১৫ সালে ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জন এবং একই বছর অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ^কাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করা এই তারকা দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের নানা বড় বড় আয়োজনে নিয়মিত কাজ করছেন। শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়ে পায়েল জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়েটি সম্পন্ন হয়েছে।