বিয়েতে নাচতে এসে ধর্ষণের শিকার ২ শিল্পী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ করতে আসা দুই শিল্পীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য স্থানীয় এক নৃত্যশিল্পীকে ৯ হাজার টাকায় চুক্তি করা হয়। গত ১০ সেপ্টেম্বর বিকেলে ওই শিল্পী ও তার দলের সদস্যরা সরাইলে আসেন। রাকিব নামে এক ব্যক্তি তাদের শাহবাজপুর এলাকায় নিয়ে আসেন। সেখান থেকে রাকিবসহ আরও পাঁচজন তাদের একটি নৌকায় করে নিয়ে যেতে থাকেন। কিছু সময় চলার পর দুজনকে ধর্ষণ করা হয়। বাধা দেওয়ায় নৃত্যশিল্পীদের সঙ্গে থাকা এক পুরুষকে হত্যার ভয় দেখানো হয়। রাতে তাদের নাসিরনগরে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লার চান্দিনার এক নারী গত শুক্রবার সরাইল থানায় মামলা করেন। রাতে সরাইলের বোড্ডা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত