কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আটজন। তাদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল।

এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত