দেউলা লঞ্চঘাটে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম


ভোলার বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোর্শেদ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটে উপজেলার সাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেউলা লঞ্চঘাটসংলগ্ন একটি ফাস্টফুডের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোর্শেদ হাওলাদারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোর্শেদ হাওলাদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




 

সর্বশেষ সর্বাধিক পঠিত