তথ্য প্রতিমন্ত্রী

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সারের কোন সংকট নেই, যারা সারের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে, কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সাথে বসেছি।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ.ই সুলতান মাহমুদ বাবু প্রমুখ। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত