পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময়, কৌশলী এবং প্রাচীন প্রাণী মাকড়সা (ঝঢ়রফবৎ) । তাদের জন্ম ৩৫.৯ কোটি বছর আগে ডেভোনিয়ান যুগে। আট পা বিশিষ্ট অমেরুদ-ী প্রাণীটির আকার, শিকার কৌশল, বাসস্থান এবং জীবনযাত্রায় রয়েছে বৈচিত্র্য। ‘গোলিয়াথ বার্ডইটার’ পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা। এদের পায়ের দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি। তারা পাখি ও ইঁদুর শিকার করে। ‘পাতু দিগিল’ নামের মাকড়সা এত ছোট, সেটি পিনের মাথার ওপর বসতে পারে। পুরুষ ময়ূর মাকড়সা সঙ্গীকে আকর্ষণ করার জন্য রঙিন পিঠ প্রদর্শন করে নাচে। অন্যদিকে, সব মাকড়সা জাল বুনে শিকার করে না। ‘অর্ব-উইভার’ মাকড়সা জ্যামিতিক নকশার নিখুঁত জাল বুনে শিকার ধরে, কিন্তু ‘জাম্পিং স্পাইডার’ জাল বুনে না। এদের চমৎকার দৃষ্টিশক্তির সাহায্যে শিকারকে লক্ষ্য করে বহুদূর থেকে লাফিয়ে ধরে। ‘ট্র্যাপডোর স্পাইডার’ মাটিতে গর্ত করে তার ওপর রেশমের দরজা তৈরি করে লুকিয়ে থাকে। শিকার পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা ভেতরে টেনে নেয়। ‘স্পিটিং স্পাইডার’ আঠালো এবং বিষাক্ত তরল ছুড়ে শিকারকে অবশ করে। বেশিরভাগ মাকড়সা প্রজাতির আটটি চোখ থাকলেও, দৃষ্টিশক্তি প্রখর নয়। তবে ‘জাম্পিং’ বা ‘লাফিং স্পাইডার’ চোখে ভালো দেখে। ‘বাঘিরা কিপলিঙ্গি’ নামের জাম্পিং স্পাইডার মূলত বাবলা গাছের কুঁড়ি খেয়ে বাঁচে। এরাই একমাত্র নিরামিষভোজী মাকড়সা। দীর্ঘসময় এরা বেঁচে রয়েছে শুধু কৌশলী শিকারের জন্য। কারণ, পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সেইভাবে প্রস্তুত করেছে তারা। মাকড়সার গড় আয়ু ১-৩ বছর।
কৌশলী মাকড়সা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম
কৌশলী মাকড়সা
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০