নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি আশিক খান কফির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ বাবার সঙ্গে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখাশোনা করতে গিয়েছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত