ভারত থেকে এলো ডিজেল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

৭২ দফায় ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারির শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুর ডিপোতে ৪ হাজার টন জ্বালানি তেল ডিজেল পৌঁছেছে। ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে এ নিয়ে চলতি বছরে ৭২ দফায় মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার জ্বালানি তেল  ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে এলো। ভারত থেকে আসা এই জ্বালানি তেল পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর (বিপিসির) আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা তিন রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানির মাধ্যমে উত্তরের ১৬ জেলায় নিরবচ্ছিন্নভাবে ও সারা বছর ডিজেল সরবরাহ রাখতেই এই ফ্রেন্ডশিপ পাইপলাইন। দিনাজপুরের পার্বতীপুরে রিসিপ্ট টার্মিনাল (আরটি) পরিপূর্ণ অটোমোশনে তেল রিসিভ টার্মিনালে উন্নতমানের রিফাইন জ্বালানি তেল ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে জমা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে বিপিসির আওতাধীন জ্বালানি তেল সরবরাহের মেঘনা কোম্পানি লিমিটেডের অপারেশন ম্যানেজার আলহাজ মো. হাবিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, চলতি মাসে এ নিয়ে তিন দফায় ডিজেল এসেছে। এটা নিয়মিত আসছে। বর্তমানে ডিপোতে জ্বালানি তেল পর্যাপ্ত মজুদ রয়েছে।

সাশ্রয়ী উপায়ে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে পাইপলাইনের মাধ্যমে আমদানি করা ডিজেল সংরক্ষণের জন্য পার্বতীপুর রিসিভ টার্মিনাল সাইডে ২৯ হাজার টন ধারণক্ষমতার ডিপো নির্মাণ করা হয়। এ ছাড়া ১০ হাজার টন জ্বালানি মজুদের সক্ষমতা রয়েছে।

পার্বতীপুর শহরের অদূরে রেল হেড অয়েল ডিপো সংলগ্ন ৬ দশমিক ৮০ একর জমিতে রিসিপ্ট টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে। এ নিয়ে ৭২ দফায় মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে এলো। ভারত থেকে আসা এই জ্বালানি তেল পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর (বিপিসির) আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানির মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত