উইডোজ বের বাজিমাত ম্যাথিউ রাইসের ইতিহাস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস ২০২৬ । লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে টেলিভিশন দুনিয়ার অন্যতম জমকালো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনবিসি ও পিকক। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মারিস্কা হারগিতে। অনুষ্ঠানের শুরুতেই এক বিশেষ প্রি-টেপড ভিডিওতে পপ-সম্রাজ্ঞী টেইলর সুইফটের সারপ্রাইজ উপস্থিতি আলাদা উত্তেজনা তৈরি করে। এবারের ৭৮তম আসরে সর্বমোট ১৯টি প্রধান ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে শীর্ষে থাকা ড্রামা সিরিজ ‘দ্য পিট’ জয় করে নিয়েছে বছরের সেরা ড্রামা সিরিজের খেতাব। অন্যদিকে কমেডি বিভাগে বাজিমাত করেছে ‘উইডোজ বে’, অর্জন করেছে সেরা কমেডি সিরিজের ট্রফি। লিমিটেড সিরিজ বিভাগে সেরা শোর খেতাব উঠেছে ‘ডিটিএফ সেন্ট লুইস’-এর হাতে। এবারের এমি আসরের সবচেয়ে বড় ইতিহাস গড়েছেন অভিনেতা ম্যাথিউ রিস। তিনি ‘উইডোজ বে’-র জন্য কমেডি সিরিজের সেরা অভিনেতা এবং ‘দ্য বিস্ট ইন মি’-র জন্য লিমিটেড সিরিজের সেরা অভিনেতা একই রাতে দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। এর আগে ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’-এর জন্য সেরা ড্রামা অভিনেতার এমি জিতেছিলেন তিনি। অর্থাৎ ড্রামা, কমেডি ও লিমিটেড টেলিভিশনের প্রধান তিনটি মাধ্যমেই সেরা প্রধান অভিনেতার এমি জেতার এক অনন্য নজির গড়লেন এই তারকা। এ ছাড়াও প্রবীণ অভিনেত্রী জিন স্মার্ট ‘হ্যাকস’ এবং অ্যালিসন জেনি ‘দ্য ডিপ্লোম্যাট’ এমি জয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত