বাংলাদেশে আসছে চীনা নৌবাহিনীর টাস্ক গ্রুপ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ বাংলাদেশে আসছে। এডেন উপসাগরে নিয়মিত মিশন শেষ করে ফেরার পথে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও মালয়েশিয়া সফর করবে চীনা নৌবাহিনীর এই দল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এডেন উপসাগরে দায়িত্ব পালন শেষে টাস্ক গ্রুপটি চীনে ফেরার পথে রয়েছে। তিনি জানান, আসন্ন সফরগুলোতে পেশাগত মতবিনিময় এবং জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত দিবসের আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হবে বলে জানান চিয়াং বিন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত