স্থানীয় সরকার নির্বাচন

সারা দেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শুরু হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মো. আলী হোসেন ফকির গতকাল বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারা দেশে ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে পূর্বে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্যের দুই  দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৪ হাজার ৯৬৫ জন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদেরকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ  দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত