রূপায়ণ গ্রুপ ও নাবা গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

রূপায়ণ গ্রুপের ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করবে নাবা গ্রুপ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় রূপায়ণ সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

রূপায়ণ গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিবিও (ইনচার্জ) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং নাবা গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন উপদেষ্টা মো. আহসানুর রহমান।

এই চুক্তির আওতায় রূপায়ণ গ্রুপের কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও ইনিস্টিটিউশনাল স্পেস বিক্রিতে চ্যানেল পার্টনার হিসাবে কাজ করবে নাবা গ্রুপ ।

এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত