ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ২

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

দক্ষিণ ফিলিপাইনের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর রেইনালদো তামায়ো। খবর শিনহুয়া নিউজের।  

ফিলিপাইনের সংবাদমাধ্যম বিলিওনারিও নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শিক্ষা বিভাগ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে শিক্ষা বিভাগ জানায়, ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।  শিক্ষার্থীসহ স্কুলের পুরো সম্প্রদায়ের প্রত্যেক সদস্যের নিরাপত্তাই শিক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত