রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে চান মিয়া কবির (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় সুমন মিয়া (২৪) নামে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান কবির (৩২)।
হাসপাতালে নিহত কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। ওয়ারী গোপীবাগ তৃতীয় লেনে একটি বাসায় থাকতেন তিনি। বৃহস্পতিবার রাতে কবির ও তার বন্ধু সুমন মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছিলেন।
তিনি জানান, রাতেই খবর পান, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন তারা। পথচারীরা তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সুমনকে স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।
রাজধানীর পৃথক স্থান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে কলেজ শিক্ষিকা নিহত