বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরা থানার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম খলিল ও তার ছেলে। এ সময় খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম খলিল নিহত হন।

ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন

সর্বশেষ সর্বাধিক পঠিত