খোকন তালুকদার এমপি

‘সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে জামায়াত’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপিরসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোন কারণ খুঁজে না পেয়ে এখন সংস্কারকে সামনে নিয়ে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার অন্তর্গত বিসি কর্নপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার আরও বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন পি আর এর নামে তারা অনেক কথা বলেছেন। নির্বাচনে আসবেন না কিন্তু তারা ঠিকই নির্বাচনে আসছেন। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলে তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়, শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আইনের কিছু সমাধান আছে সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করবো।

প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কারের যত ধারা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি সেটা জাতির সামনে বলেছেন লুকোচুরি করার কিছুই নেই।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুরের ডাসার উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম,মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটর এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার,বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 




সর্বশেষ সর্বাধিক পঠিত