সিংড়ার ইটালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এর ধারাবাহিকতায় বিএনপি নেতা সালাউদ্দিন সবুজের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ কর্মী সমর্থকদের নিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে ইটালি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু সাহেবের হাতকে শক্তিশালী করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ইটালি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষে আমি জনগণের পাশে আছি ও থাকব। ইউনিয়নের তরুণ সমাজের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যদি দলীয় সমর্থন পাই তাহলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

সর্বশেষ সর্বাধিক পঠিত