চুলের জন্য ভালো কারি পাতা নাকি রোজমেরি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার নতুন নয়। চুলের বৃদ্ধির ক্ষেত্রে রোজমেরি অয়েল ও কারি পাতা কোনটা ভালো আমরা অনেকেই বুঝতে পারি না। বিশেষ করে স্ক্যাল্প ভালো রাখতে অনেকেই ঘরোয়া টোটকা বা হার্বাল উপাদানের ওপর ভরসা করেন। এই তালিকায় বহুদিন ধরেই রয়েছে কারি পাতা। কয়েক বছরে চুলের যতেœ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রোজমেরি। চুল পড়া, চুলের রুক্ষতা কিংবা মাথার ত্বকের নানা সমস্যা নিয়ে দুশ্চিন্তায় অনেকেই প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকছেন। এ ক্ষেত্রে কারি পাতা ও রোজমেরি দুটিই বেশ পরিচিত। তবে চুলের যত্নে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে রয়েছে নানা মত।

কারি পাতা : কারি পাতায় অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে। চুল ও মাথার ত্বকের যতেœ এটি ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে। কারি পাতা চুলের শুষ্কতা কমাতে এবং মাথার ত্বক ভালো রাখতে সহায়ক হতে পারে। এতে থাকা পুষ্টি উপাদান চুলের স্বাভাবিক বৃদ্ধির পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। তবে কারি পাতা খেলে বা মাথায় লাগালেই চুল পড়া বন্ধ হবে এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

রোজমেরি : চুলের বৃদ্ধির ক্ষেত্রে রোজমেরি নিয়ে তুলনামূলকভাবে বেশি গবেষণা হয়েছে। বিশেষ করে রোজমেরি অয়েল নিয়ে ছোট গবেষণায় চুল পড়ার একটি সাধারণ ধরন, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায়, কয়েক মাস ব্যবহারের পর চুলের বৃদ্ধিতে সম্ভাব্য উপকারের ইঙ্গিত পাওয়া গেছে। তবে রোজমেরি অয়েল সরাসরি মাথার ত্বকে ব্যবহার করা উচিত নয়। নারকেল বা জোজোবার মতো ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা নিরাপদ। প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত