ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে বর্তমান জীবনের প্রাপ্তি ও ভালো থাকার অনুভূতি প্রকাশ করেছেন।
গতকাল ১৯ সেপ্টেম্বর প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করলেন এই তারকা। ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন ফারিয়া। বিয়ের বর্ষপূর্তিতে স্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে লেখেন, অতীতে অনেক ভুল ও অন্যায় সহ্য করেছেন, যা কাটিয়ে উঠতে তাকে থেরাপির সহায়তাও নিতে হয়েছে। তবে কঠিন সময় পেরিয়ে স্বামীকে জীবনের সেরা উপহার হিসেবে দেখছেন তিনি।
শ্বশুরবাড়ির আন্তরিক সম্পর্কের প্রশংসা করার পাশাপাশি স্বভাবসুলভ রসিকতায় স্বামীকে শুভেচ্ছা জানিয়ে ঘরোয়া দুটি পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পাঁচ বছর পর তানজিমকে বিয়ে করেন ফারিয়া।