প্রাথমিকে মিড-ডে মিল

দুর্গম এলাকাতেও পৌঁছাবে পুষ্টিকর খাবার : ববি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ও শিখনফল বাড়াতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে মধ্যাহ্নভোজ বা ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগ এখন সর্বজনীন প্রশংসনীয়। মানসম্মত শিক্ষাব্যবস্থা তৈরি, নির্দলীয় শিক্ষা কমিশন গঠন, একীভূত শিক্ষাব্যবস্থা চালু, অভিভাবক ও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আয়োজিত প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এবং চিকিৎসক তাসনিম জারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত