সন্দ্বীপে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

চট্টগ্রামের সন্দ্বীপে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের প-িতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।

সর্বশেষ সর্বাধিক পঠিত