একদিনে ডেঙ্গুতে ২ হামে ৪ জনের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন। চলতি মাসের ১৯ দিনে ২৪ হাজার ৫৩৩ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৮১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃত দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন শিশু। তার বয়স শূন্য থেকে ১০ বছরে নিচে। আরেক যুবকের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৭৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, খুলনায় ২৫৮ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহী ৮২ জন,  রংপুরে ৪৭ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন। 

ডেঙ্গু-বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত চারজনের মধ্যে তিনজনের হামের উপসর্গ ছিল। একজন হামে আক্রান্ত ছিলেন। মৃতদের দুজন ঢাকা ও দুজন সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং এবং হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৫৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। বাকি ৯৫২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত