গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।

শনিবার (১৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাটছিলেন। এসময় অজ্ঞাত বাসের ধাক্কায় তারা মারাত্মক আহত হন।

 

তাদের মধ্যে জাহিদ মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস.আই ওবায়দুল কাজী জানান, ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত