গাজা ইস্যুতে এড শিরান

ইসরায়েলের চলমান যুদ্ধ ‘অন্যায়’ ও ‘অসমর্থনযোগ্য’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

দীর্ঘদিন ধরে চলা গাজায় ইসরায়েলের আচরণকে ‘অন্যায়’ ও ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। একই সঙ্গে র‌্যাপার ম্যাকলমোরকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে নিজের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টে বক্তব্য দেওয়ার সময় শিরান বলেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ‘বিপর্যয়কর, অন্যায় ও অসমানুপাতিক’। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলাকে ‘ভয়াবহ’ বলেও উল্লেখ করেন তিনি। 

শিরান বলেন, কনসার্টে শিল্পীদের বক্তব্য ও বিষয়বস্তু যাচাই করে তাদের পারফর্ম করার সুযোগ দেওয়া নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটলেও ‘মুক্ত বিশ্বে’ এমনটা হওয়া উচিত নয়। পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিরান। সেখানে ইসরায়েলের ডানপন্থি জোট সরকারের অধীনে ইহুদি বসতি সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি ‘পদ্ধতিগত অবিচার’-এর সমালোচনা করেন। 

ম্যাকলমোরকে নিয়ে বিতর্কের প্রসঙ্গে শিরান বলেন, তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি ভুলও করেছেন। এ জন্য দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। এর আগে ৪ সেপ্টেম্বর নিউ জার্সির একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্য করার পর ম্যাকলমোরকে শিরানের যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী শিল্পী হিসেবে বাদ দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত