সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে পরে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত