না ফেরার দেশে মিঠু মুখার্জি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন চলে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি । বিশেষ করে বাংলা সিনেমায় সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বে নিজস্ব এক আবহ তৈরি করেছেন। তার জীবনের শেষ অধ্যায়টিও কাটল লোকচক্ষুর আড়ালে। ক্যান্সারে সঙ্গে লড়াই থামল তার। রবিবার (২০ সেপ্টেম্বর)  রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 'কলকাতার রেখা'। 

সত্তর দশকের বাংলা ছবিতে তার উপস্থিতি ছিল অন্যরকম। সৌন্দর্যের সঙ্গে অভিনয়ের সাবলীলতা, পর্দায় এক ধরনের সহজাত আকর্ষণ—সব মিলিয়ে মিঠু হয়ে উঠেছিলেন সেই সময়ের অন্যতম আলোচিত নায়িকা। কিন্তু যতটা দ্রুত তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, ততটাই নিঃশব্দে সরে গিয়েছিলেন আলো থেকে। সুচিত্রা সেনের পরে বাংলা ছবির জগতে মিঠুই একমাত্র নায়িকা, যিনি একসময় জনপ্রিয়তার শিখরে থেকেও নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন জনসমক্ষ থেকে। ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন আড়ালে। 

‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, ‘বেশ করেছি প্রেম করেছি’—সত্তর দশকের বাংলা সিনেমায় তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। কখনও প্রেমিকা, কখনও প্রাণবন্ত তরুণী, কখনও আবার একেবারে অন্য মেজাজের চরিত্র—নিজেকে একটি নির্দিষ্ট ছকে আটকে রাখেননি মিঠু।

সর্বশেষ সর্বাধিক পঠিত