সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে সুরিয়া নদীর উপর সাড়ে পাঁচ কোটি (প্রায়) টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়কের পশ্চিম অংশে সড়কে বিশাল গর্তের সৃষ্টি ও গাইড ওয়ালে ফাটল, নিরাপত্তা পিলার ভেঙ্গে পড়ে আছে রাস্তার সাইডে। সেতুর মুখের অধিকাংশ সড়ক (ইটের সলিং) ধসে যাওয়ায় সেতুর উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন ঝুকি নিয়ে চলাচল করলেও প্রায়ই রাত ও দিনের আলোতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিন ও এলজিইডি সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলা হেড কোয়ার্টার হইতে পালুহাটি বাজার ভায়া মাওহা বাজার সড়কে সুরিয়া নদীর উপর ১২০২৮ মিটার চেইনেজে ৫০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ (চুক্তিমূল্য: ৫,৫৩,৯৫৫৫৪.৫৪ টাকা) ব্যয়ে নির্মাণ কাজ শুরু করেন ময়মনসিংহ সদরের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ নামের ঠিকাধারী প্রতিষ্ঠান। ২০২২ সালের শেষের দিকে নির্মাণ সম্পন্ন করেন।  

স্থানীয়রা জানান, নির্মাণের কয়েক মাস পরেই ইটের সলিং উঠে গেছে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, এর পরে কেউ সংস্কার করেনি এখন আস্তে আস্তে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এখন আর এই দিক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারেনা গৌরীপুর বা নেত্রকোণা গেলে অন্য রাস্তায় যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।   

বাউশালীপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসেম জানান, ব্রিজটা করার সময় আমরা দেখছি রাস্তার কাজটি খুব বাজে হয়ে সাইডে গাইডওয়ালের কাজ খুব খারাপ হয়েছে। নির্মানের কয়েক মাস পর ভারী বর্ষণে ছোট থেকে বড় বড় ধসও গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার না করায়  ইট খসে পড়ে সংযোগ সড়কটি সরু হয়ে যাচ্ছে। 

স্থানীয়রা আরও জানান, উপজেলা শহর নেত্রকোনা জেলায় যাতায়াত করতে অনেক রাস্তা ঘুরতে হয়। তাই সময় বাচাতে ধসে পড়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই অটোরিকশা মোটরসাইকেল চলাচল করছে এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় তিন বছর ধরে সংস্কার এলাকার মানুষ চরম দুর্ভোগে আছি। তাই দ্রুত সময়ের সংস্কারের দাবি জানাই। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ফারুক জানান ব্রিজের ধসে পড়া সড়কের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম জানান, ব্রিজের পূর্ব পাশের ধসে পড়া রাস্তাটি গত বছর ঠিক করেছি এ বছর পশ্চিম অংশে ভেঙ্গে গেছে এটা জরুরী ভিত্তিতে ঠিক করা হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত