এক দিন পেছালো আবাহনী ও ব্রাদার্সের ফেড কাপ ম্যাচ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

ফেডারেশন কাপের সূচিতে আবারও পরিবর্তন এসেছে। আবাহনী-সিটি এফসি এবং রহমতগঞ্জ-ব্রাদার্স ইউনিয়নের আজ নির্ধারিত ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

মুন্সিগঞ্জ ভেন্যুতে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি এফসি বনাম আবাহনী লিমিটেডের ম্যাচটি আগামীকাল, ২৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মানিকগঞ্জ ভেন্যুতে রহমতগঞ্জ বনাম ব্রাদার্স ম্যাচটিও আগামীকাল, ২৩ সেপ্টেম্বর ২০২৬, একই ভেন্যুতে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বরও ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনে বাফুফে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিকচার পুনর্বিবেচনা করে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭-এর সপ্তম ম্যাচে আগামী ২ অক্টোবর চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

অন্যদিকে ফেডারেশন কাপের ষষ্ঠ ম্যাচে আগামী ৬ অক্টোবর গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে মোহামেডান। ওই ম্যাচটিও শুরু হবে দুপুর ৩টায়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত