পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস এবং পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

পরে দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দিন শহরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা জনগণের কাছে আরও সহজে পৌঁছে দিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত