এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর গ্রেপ্তার, কারাগারে    

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ এএম

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে।

এর আগে গত সোমবার এ মামলায় অপর একটি আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকসুদা ইসলামের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। গত মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকসুদা ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গাজী নজরুল ইসলাম বর্তমানে পুলিশ রিমান্ডে আছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত