হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৫৭ জন সন্দেহজনক এবং ১১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ একদিনে মোট নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭০ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘হামসংক্রান্ত পরিস্থিতি’ শীর্ষক দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তথ্য আপডেটে বিলম্বের কারণে ২১ সেপ্টেম্বরের চারটি অপ্রকাশিত মৃত্যু ২৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। ফলে এদিনের মৃত্যুর সংখ্যার সঙ্গে আগের দিনের বিলম্বিত তথ্যও অন্তর্ভুক্ত হয়েছে। সেই চারজনের তথ্য মিলিয়ে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত