রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তিনি। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা আছে।