বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদকে একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পুনর্নিয়োগ না দেওয়া পর্যন্ত হারুন-অর-রশীদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।
শিল্পকলার ডিজির দায়িত্বে যুগ্মসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০