রাঙ্গাবালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাপের কামড়ে হেলাল খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল খন্দকার (২৫) ওই গ্রামের সবুজ খন্দকারের ছেলে।

পরিবার জানায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজের ধান ক্ষেতে ধানের চারা দেখতে যান হেলাল খন্দকার। এ সময় সাপের কামড়ের শিকার হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় রাতে স্পিডবোটে করে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, রাত সাড়ে ১০টার দিকে হেলালকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা গুরুতর ছিল। চিকিৎসা শুরুর আগেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে থাকায় রোগীদের নদীপথে গলাচিপায় নিতে হয়। এতে জরুরি চিকিৎসা পেতে দেরি হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত