পরিস্থিতি স্বাভাবিক না হলে রবিবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি

এর আগে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের নেতারা শ্রম আইনের ১৩(১) ধারায় (‘কাজ নেই, মজুরি নেই’) কারখানা বন্ধ না করার আহ্বান জানিয়েছিলেন। 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে।

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে দাবি করে বিজিএমইএ সভাপতি বলেন, এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন। এমনকি তাদের কারখানায় ভাঙচুর চালাতে বাধ্য করা হচ্ছে। চলমান এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এরইমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।

মজুরি বোর্ডের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী কাল রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখতে শিল্পমালিকরা ঐকমত্যে পৌঁছেছেন।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং এরইমধ্যে বোর্ডের আলোচনাও শুরু হয়েছে। আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বোর্ডের আলোচনা চলমান থাকলেও বিশেষ করে সাভার ও আশুলিয়া অঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের নেতারা শ্রম আইনের ১৩(১) ধারায় (‘কাজ নেই, মজুরি নেই’) কারখানা বন্ধ না করার আহ্বান জানিয়েছিলেন। 

তারা বলেছিলেন, কারখানা বন্ধ করা হলে তা শ্রম অসন্তোষে উসকানি দেয়ার শামিল হবে এবং আলোচনার পথ রুদ্ধ হতে পারে। এ প্রেক্ষাপটেই আজ শনিবার জরুরি সভায় বসে কারখানা 

সর্বশেষ সর্বাধিক পঠিত