গোপালগঞ্জে প্রতিপক্ষের মারধরে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

গোপালগঞ্জ সদরে প্রতিপক্ষে মারধরে জোবায়ের ভূঁইয়া নামে অনার্স পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জোবায়ের ভূঁইয়া (২২) সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে টিউশনী করে বাড়ি ফিরছিলেন জোবায়ের ভূঁইয়া। পথে পুখুরিয়া এলাকা এসময় আগের কথা কাটাকাটির জের ধরে সোহেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক জোবায়ের ভূঁইয়ার ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে তিনি মারা যান।

এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তবে তার ওপর হামলার প্রকৃত কারল এখনও পুলিশ জানতে পারেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত